ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহী আন্ত:রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে পাবনা জেলা পুলিশ চ্যাম্পিয়ন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৯
রাজশাহী আন্ত:রেঞ্জ ফুটবল টুর্নামেন্টে পাবনা জেলা পুলিশ চ্যাম্পিয়ন
ডেইলি বাংলাদেশ

রাজশাহী আন্ত:রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন জয়পুরহাট জেলা পুলিশ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা পুলিশ ফুটবল দল। এই উপলক্ষে চ্যাম্পিয়ন দলকে বৃহস্পতিবার দুপুরে সংবর্ধনা দেয়া হয়।

পাবনার এসপির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশ ফুটবল দলকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এসপি শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত এসপি গৌতম কুমার বিশ্বাষ প্রমুখ।

এসময় এসপি শেখ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ এখন সর্বস্তরে বিজয় লাভ করছে। মানুষের সেবার পাশাপাশি খেলাখুলাতেও এগিয়ে থাকছে। এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।  

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!