[ রাজধানী ]
রাজধানীতে বিদেশি মদসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর চকবাজার থেকে বিয়ার ও বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে র্যাব।
বুধবার বিকেল তিনটার দিকে চকবাজারের মৌলভীবাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় ৫৯৩ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটকরা হলো- মো. শাহ আলম (৩২), মো. আজিজুল (২৩)।
.png)
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!