[ জাতীয় ]
মার্কিন দূতাবাস বন্ধ থাকবে রোববার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে উপলক্ষে আগামী রোববার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। কেননা, এ দিন প্রেসিডেন্টস ডে, আমেরিকার একটি ছুটির দিন।
.png)
তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। এক্ষেত্রে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!