ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘মেকআপম্যান, আলোকচিত্রীরা নায়ক-নায়িকাদের চামচা’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১৬ জানুয়ারি ২০২০
‘মেকআপম্যান, আলোকচিত্রীরা নায়ক-নায়িকাদের চামচা’
কাজী হায়াৎ

মেকআপম্যান ও আলোকচিত্রীদের নায়ক-নায়িকা ও প্রযোজকদের চামচা হিসেবে অভিহিত করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক কাজী হায়াৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে কাজী হায়াৎকে উল্লেখিত কথাগুলো বলতে শোনা যায়।

এ নির্মাতা বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের দুটি বিভাগ, মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফি। এদের যারা প্রধান থাকেন, তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের মোসাহেবি করেন। বাংলা কথায় যাকে বলে চামচামি।

এখানেই শেষ নয়। মেকআপম্যান-ফটোগ্রাফারদের ব্যক্তিত্ব নিয়েও প্রশ্ন তুলে এই নির্মাতা বলেন, এর জন্য অনেকেই আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে, তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না? যখন তারা মোসাহেবি করেন, চামচামি করেন?

Advertisement

তিনি বলেন, একবার ভেবে দেখবেন কথাটি সত্যি না মিথ্যা। আর আমার পক্ষ থেকে আমি বলব, আমার ৭৩ বছর বয়স। ৫০তম ছবি ‘বীর’-এর কাজ চলছে। আমার এখনই বলার সময়, আমি ছাড়া বলার বোধ হয় আর কেউ নেই।
 
কাজী হায়াৎ শাকিব-বুবলিকে নিয়ে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘বীর’। এরই মধ্যে প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। এই ছবিতে শাকিব-বুবলি ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!