মায়ের চিকিৎসায় এনওসি না পেয়ে বেরোবি শিক্ষকের আবেগঘন স্ট্যাটাস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদ মণ্ডলের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
কিন্তু একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে তার মাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারছেন না বলে অভিযোগ ওই শিক্ষকের। দুই মাস আগে এনওসির (নো অবজেকশন লেটার) জন্য রেজিস্ট্রার বরাবর আবেদন করে এনওসি না পাওয়ায় মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি । এ নিয়ে দুঃখ প্রকাশ করে গতকাল (সোমবার) রাতে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আসাদ মন্ডল। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘দুই মাসেও পেলাম না এনওসি।
চিকিৎসার জন্য মাকে বিদেশে নিয়ে যেতে পারছি না
সুহৃদ, আজ আমাকে বড় অসহায় মহে হচ্ছে।
অনেক দিন ধরে আমার মা খুবই অসুস্থ। ডাক্তার উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। তাকে বিদেশে নিয়ে যেতে হলে আমার ভিসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে নো অবজেকশন লেটার (এনওসি) প্রয়োজন হয়।
সে কারণে আমি গত ২১-০৮-২০১৯ তারিখে এনওসি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছি। এনওসি পেতে বিলম্ব হওয়ায় মাকে নিয়ে বিদেশ যেতে পারিনি।
আমার মা গত এক মাস যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডায়াবেটিকসজনিত কারণে তার পায়ের ঘা ভালো হচ্ছে না।এরইমধ্যে পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তার ও পরিবারের ঘনিষ্টজনরা।
উপায়হীন হয়ে গত ১৯-১০-১৯ তারিখে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অনুরোধ জানানো হয়। রেজিস্ট্রার তাকে জানান যে, আমার আবেদন নাকি তিনি পাননি।
এনওসির জন্য আবেদনের ঠিক দুই মাস পর আজ ২১-১০-২০১৯ তারিখে রেজিস্ট্রারের কাছে আমি স্বশরীরে গিয়ে রিকোয়েস্ট করি এবং আমার আবেদনের রিসিপ্ট কপি প্রদর্শন করে জানতে চাই’