ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসাছাত্রী অপহরণ, গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০
মাদরাসাছাত্রী অপহরণ, গ্রেফতার ১
ছবি : ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে দাখিল পরীক্ষার্থী মাকসুদা আক্তারকে অপহরণের অভিযোগে শুক্রবার দুপুরে মো. মহিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মহিদুল উপজেলার আমরাজুড়ী আবাসনের মো. ফারুকের ছেলে।

উপজেলার পূর্ব বেতকা গ্রামের এনায়েত শেখের মেয়ে বেতকা মাদরাসার দাখিল পরীক্ষার্থী মাকসুদা আক্তার গত বৃহস্পতিবার উপজেলার চিরাপাড়া গ্রামে নানা সুলতান মৃধার বাড়িতে বেড়াতে আসে। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আমরাজুড়ী গ্রামের মহিদুল তার সহোযোগী বাবুকে নিয়ে চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মাকসুদাকে জোর করে মোটরসাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মাকসুদার বাবা এনায়েত শেখ বাদী হয়ে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Advertisement

কাউখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, উপজেলার আমরাজুড়ী আবাসন থেকে অভিযুক্ত মহিদুলকে গ্রেফতার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়। এ বিষয়ে থানায় অপহরণ মামলা করে আসামি ও ভিকটিমকে কোর্টে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!