ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মাত্র ১০ মিনিটে তৈরি করুন ‘টক দই’

আঁখি আক্তার
প্রকাশিত: ১২:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯
মাত্র ১০ মিনিটে তৈরি করুন ‘টক দই’
ফাইল ছবি

অনেক সময় রান্নায় বা অন্য কাজে ঝটপট টক দই প্রয়োজন পড়ে অনেকেরই। তাছাড়া নিজ হাতে তৈরি করা দই এর স্বাদই আলাদা। কিন্তু সময় বেশি লাগে বলে অনেকেই টক দই বানাতে চায় না। তাই আজই ঘরে বসেই তৈরি করে ফেলুন টক দই, তাও মাত্র দশ মিনিটে। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-

যা যা লাগবে
গুঁড়ো দুধ, গরম পানি, লেবুর রস।

তৈরি পদ্ধতি
উষ্ণ গরম পানিতে গুঁড়া দুধ গুলে নিন। এতে প্রতি কাপ পানির জন্য প্রয়োজন হবে ৩ চা চামচ গুঁড়া দুধের। এবার এতে লেবুর রস মিশিয়ে নিন।  প্রতি কাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস নিন। এরপর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। দেখবেন ১০ মিনিট পরেই তৈরি হয়ে যাবে জমাট বাঁধা টক দই। এই দই সাধারণ দইয়ের মতোই ব্যবহার করতে পারবেন রান্নায়, রায়তা বা লাচ্ছি তৈরিতে। কাজে আসবে রূপচর্চাতেও!

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!