ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মাত্র সাত দিনেই ঝরিয়ে ফেলুন গালের অতিরিক্ত মেদ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫, ৩০ অক্টোবর ২০১৯
মাত্র সাত দিনেই ঝরিয়ে ফেলুন গালের অতিরিক্ত মেদ
ফাইল ছবি

নারীদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটানোর জন্য গালের অতিরিক্ত মেদ আর ফোলা ভাবই যথেষ্ট। দেখা যায় একটু মোটা না হতেই মুখে চর্বি জমতে শুরু করে। এই অতিরিক্ত চর্বি দেখতেও খুব খারাপ লাগে।

তাই এর থেকে রক্ষা পেতে কিছু সহজ পদ্ধতি জানা প্রয়োজন। যা মাত্র এক সপ্তাহে গালের অতিরিক্ত চর্বি কমাতে বেশ কার্যকরী। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো-

গ্রিন টি
গ্রিন টি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে অনেক উপকারি। এটি শরীরের টক্সিন দূর করে এবং মেটাবলিজম বৃদ্ধি করে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই গ্রিন টি রাখুন। সকালে ঘুম থেকে উঠে নাস্তায় অবশ্যই গ্রিন টি পান করুন। দিনে অন্তত ৪ কাপ গ্রিন টি খেলে মাত্র এক সপ্তাহেই গালের অতিরিক্ত চর্বি কমে যাবে।

সুগার ফ্রি চুইংগাম
চুইংগাম খেলে গালের অতিরিক্ত চর্বি কমে যায়। কারণ এটি একধরনের ব্যায়াম। এই ব্যায়ামটি করলে গালের অতিরিক্ত চর্বি খুব জলদি গলতে শুরু করবে। তাই দিনে ২ থেকে ৩টি চুইংগাম চিবিয়ে ফেলুন। কিন্তু লক্ষ্য রাখতে হবে চুইংগামটি যেন সুগার ফ্রি হয়।

দুধ ও মধুর ম্যাসাজ
প্রতিদিন দুধ ও মধু দিয়ে একটি প্যাক বানিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। এই প্যাকটি আপনার গালের মাংসপেশি টানটান করবে এবং অতিরিক্ত চর্বি জমতে দিবে না।

এক চামচ দুধের সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকটি আপনার গালের নিচের অংশ থেকে উপরের দিকে ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন ২ বার করে এই ম্যাসাজটি করুন। এক মাসের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

নেক রোল এক্সসারসাইজ
গালের অতিরিক্ত চর্বি কমাতে সবচেয়ে কার্যকরী ব্যায়াম হচ্ছে নেক রোল এক্সসারসাইজ। এই ব্যায়ামটি খুব সহজেই করা যায়। প্রথমে সোজা দাঁড়াতে হবে। এবার আপনার থুতনিটিকে বুকের কাছে নামিয়ে আনতে হবে। এবার ঘাড়টিকে আস্তে করে ডানদিকে ঘোরাতে হবে। এমন অবস্থায় থেকে ১০ থেকে ১৫ পর্যন্ত গুনতে থাকুন। গুনা হয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসুন। তারপর আবার একইভাবে বাঁ দিকে ঘাড় ঘোরাতে হবে। প্রতিবার ঠিক ২৫ থেকে ৩০ মিনিটের মতো ধরে রাখবেন।

ডায়েট
শরীরের যেকোনো অংশের অতিরিক্ত ফ্যাট কমাতে ডায়েট করা আবশ্যক। আপনি যতই ব্যায়াম করুন ডায়েট না করলে কোনভাবেই আপনার অতিরিক্ত চর্বি কমবে না। আপনার প্রতিদিনের খাবারে রাখুন শসা, ওটস, দই, ফলমূল এবং শাকসবজি। এছাড়াও ভিটামিন ই যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। ভিটামিন ই আমাদের মাংসপেশির সচলতা বাড়িয়ে তোলে এবং গালের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে পানি খান।

রেসিস্টেন্স
এটিও গালের অতিরিক্ত চর্বি কমাতে একটি কার্যকরী ব্যায়াম। এই ব্যায়ামটিও খুব সহজেই করতে পারবেন। প্রথমে আপনার হাতদুটি মুঠো করে চোয়ালের নিচে রাখতে হবে। এবার আপনার হাতের সাহায্যে একই সঙ্গে চোয়ালটি একবার নিচের দিকে ঠেলুন আবার উপরের দিকে ঠেলুন। এভাবে দু’পাশ থেকে চাপ বাড়াতে থাকুন। এইভাবে প্রতিদিন ৫ থেকে ৭ বার করুন। নিয়ম করে এই ব্যায়ামটি করলে আপনার চোয়ালের অতিরিক্ত চর্বি কমে যাবে।

এই ছয়টি উপায় অবলম্বন করলে খুব সহজে মাত্র এক সপ্তাহের মধ্যেই অতিরিক্ত চর্বি কমে যাবে। তাই দেরি না করে নিয়মিত এই পদ্ধতিগুলো ব্যবহার করুন এবং গালের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!