ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ১৬ অক্টোবর ২০২৬
পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। তবে সেই সূচিতে এসেছে পরিবর্তন।

নতুন সূচিতে তিন দিনের পরিবর্তে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোর ও আউটারে দুদিন অনুশীলন করবে সফরকারীরা।

অনুশীলন শেষে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২ ও ২৩ অক্টোবর হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচ শেষে তিন দিন অনুশীলন করে ২৮ অক্টোবর থেকে মিরপুরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৫ নভেম্বর থেকে। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেই পেসার আলজারি জোসেফও।

আসন্ন এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত। এবারের চক্রে বাংলাদেশের বর্তমান অবস্থান চতুর্থ, ওয়েস্ট ইন্ডিজ আছে আট নম্বরে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!