[ লাইফস্টাইল ]
মাত্র একটি উপায়ে চিরস্থায়ীভাবে দূর করুন ‘পা ফাটা’
ফাইল ছবি
দেখতে দেখতেই শীত চলে আসছে। শীত মানেই পা ফাটার সমস্যা শুরু। এছাড়াও দেহে পানি শূন্যতা বা ওজন বৃদ্ধির কারণেও পা ফাটার সমস্যা হয়ে থাকে।
এর থেকে রেহাই পেতে অবশ্যই পা সবসময় পরিষ্কার রাখতে হবে। পানি বেশি খেতে হবে এবং ওজন নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া প্রত্যেক বার পা ধোয়ার পর অলিভ অয়েল লাগিয়ে নিলে পা ফাটার প্রবণতা কম থাকবে। এছাড়াও মাত্র একটি উপায়ে এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
প্রথমে একটি পাত্রে সামান্য পরিমাণ ভ্যাসলিন নিন। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস দিন। তারপর উপাদান দুটোকে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রনটি ব্যবহারের আগে কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর তোয়ালে দিয়ে পা ভালোভাবে মুছে মিশ্রণটি লাগিয়ে নিন। লাগানোর পর পা এমন ভাবে ম্যাসাজ করুন যাতে মিশ্রণটি ত্বকের সঙ্গে মিশে যায়। সব থেকে ভালো ফলাফলের জন্য এটি রাতে ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত পা ফাটা দূর হয়ে যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!