ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

মাত্র একটি উপাদানেই দূর করুন ঘাড়ের কালো দাগ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৪, ২ নভেম্বর ২০১৯
মাত্র একটি উপাদানেই দূর করুন ঘাড়ের কালো দাগ
ফাইল ছবি

যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ঘাড় কিংবা শরীরের নানান ভাঁজে কালো দাগ দেখা যায়। নারী পুরুষ প্রায় সকলেই ঘাড়ের কালো দাগ নিয়ে বিভিন্ন ধরনের বিব্রতকর সমস্যার মুখোমুখি হয়ে থাকে। আর দাগ হলে তা দূর করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।

সামান্য কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করে ঘাড়ের কালো দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর জন্য খুবই উপকারি একটি উপাদান হচ্ছে কাঠ বাদাম। কাঠ বাদাম অনেক গুণে পরিপূর্ণ। কাঠ বাদামে এমন কিছু গুণ আছে যা ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে কাঠ বাদাম ব্যবহার করে খুব সহজে ঘাড়ের কালো দাগ দূর করা যায়-

যা যা লাগবে
এক চা চামচ গুড়া দুধ, এক চা চামচ মধু, এক চা চামচ কাঠবাদামের গুড়া।

তৈরি ও ব্যবহার পদ্ধতি
একটি পাত্রে সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি খুব ভালোভাবে ঘাড়ের কালো স্থানে লাগিয়ে নিন। এরপর এটিকে আধাঘন্টা রেখে দিন শুকানোর জন্য। পেস্টটি শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি সপ্তাহে একই ভাবে দুই থেকে চার বার ব্যবহার করতে হবে। ঘাড়ের কালো দাগ দূর করার জন্য এই প্যাকটি অত্যন্ত উপকারি। কারণ ত্বকের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন আছে কাঠ বাদামে। এছাড়াও আরো কিছু পুষ্টি উপাদান আছে যা ত্বকের কালচেভাব দূর করতে সাহায্য করে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!