পুদিনা
পুদিনা পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা রোগ সংক্রমণ থেকে মুক্তি পেতে সহায়তা করে। এটি মানসিক চাপও হ্রাস করে।
দারুচিনি
দারুচিনি রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয়। কোলেস্টেরলকে হ্রাস করে। এটি প্রদাহ থেকে সহজেই মুক্তি দেয়।
.png)
হলুদ
হলুদে কার্কিউমিন রয়েছে। এটি অন্যতম পাওয়ার-প্যাকড মশলা। এটি প্রদাহবিরোধক, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে। হার্টের ঝুঁকিও হ্রাস করে।
আদা
আদাতে পাকস্থলী প্রশমিত করার জন্য বিশেষ ভূমিকা রয়েছে। এটি পেশীর ব্যথা কমাতে ব্যবহৃত হয়।
পার্সলে
পার্সলে স্ট্রোক ও এথেরোস্ক্লেরোসিসের মতো কার্ডিওভাসকুলার সমস্যা থেকে শরীরকে রক্ষা করে।
থাইম
থাইমে ভিটামিন এ এবং সি এর একটি ভাল উৎস। এতে কপার, ম্যাঙ্গানিজ ও ডায়েটারি ফাইবার রয়েছে। এটির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
ডেইলি বাংলাদেশ/এমআর/জেএমএস