ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের উপজেলা ভাইস চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৫ অক্টোবর ২০১৯
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের উপজেলা ভাইস চেয়ারম্যান
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সাদিয়া আখতার পিংকী নির্বাচিত হয়েছেন। পিংকীই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান। পিংকী কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউপির সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান।

সোমবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিংকীসহ আরো দুজন নারী এ পদের জন্য লড়েছেন। এর মধ্যে পিংকী ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রুবিনা খাতুন। তিনি পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। এ ছাড়া একই পদে নাসিমা ইসলাম নামে আরো এক নারী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জয়ী হওয়ার পর পিংকী জানান, তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দায়িত্ব পাওয়ায় তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন। বৈষম্য রয়েছে তা রোধে কাজ করবেন।

পিংকী আরো জানান, নির্বাচনে প্রচারণার শুরু থেকেই তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!