ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজিকে ধর্ষণ করে জেলে গেলেন চাচা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫, ২৪ নভেম্বর ২০১৯
ভাতিজিকে ধর্ষণ করে জেলে গেলেন চাচা
গ্রেফতার আবদুল গফুর

কুমিল্লার বুড়িচংয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আবদুল গফুর ওই উপজেলার মোকাম ইউপির পরিহলপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে।

জানা গেছে, ১৬ নভেম্বর রাতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায় তার প্রেমিক। ওই সময় তাদের আটকে প্রেমিককে মারধর করেন প্রতিবেশী চাচা আলমগীর ও গফুর। একপর্যায়ে প্রেমিক পালিয়ে গেলে ওই ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করেন তারা। এমনকি ওই ঘটনা কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দেন। ১৭ নভেম্বর সকালে প্রেমিকাকে ধর্ষণের ঘটনা জানতে পেরে ৩-৪ জন সহযোগী নিয়ে গফুরকে মারধর করে প্রেমিক।

Advertisement

ধর্ষণের শিকার ছাত্রীর মা বলেন, ওই রাতে বাড়িতে ছিলাম না। বাড়ি ফিরে ধর্ষণের বিচার চাইতে গফুরের বাড়ি গেলে তারা আমাদের চুপ থাকতে চাপ দেয়। বিচার না পেয়ে মামলা করেছি।

বুড়িচং থানার ওসি (তদন্ত) মো. সাফায়েত হোসেন জানান, ধর্ষিতার মায়ের করা মামলায় অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!