ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাইকে হত্যার হুমকি দিয়ে বোনকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ১ ডিসেম্বর ২০১৯
ভাইকে হত্যার হুমকি দিয়ে বোনকে ধর্ষণ, গ্রেফতার ১
ছবি : ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জামাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার হাফিজী বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপর ধর্ষক আয়নাল ও তাদের সহযোগী জুতি পালিয়ে যায়।

গ্রেফতার আয়নাল বন্দর হাফিজীবাগ এলাকার শুকুর সরদারের ছেলে। 

বন্দর থানার ওসি (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে আয়নালের কক্ষে নিয়ে জুতির সহায়তায় আয়নাল ও জামাল মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে।

তিনি আরো জানান, এ বিষয় গত শনিবার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জামালকে গ্রেফতার করা হয়। তার সহযোগিরা পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!