[ দেশজুড়ে ]
ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৮২ কেজির বাঘাইড়
ছবি : সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে ৮২ কেজি ওজনের এক বিশাল বাঘাইড় মাছ। উপজেলার চর আমখাওয়া ইউপির মৌলভীচরে জেলেদের জালে ধরা পড়ে মাছটি।
চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, মঙ্গলবার সকালে চারজন জেলে ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় হঠাৎ কয়েকটি শুশুক বিশাল আকারের বাঘাইড় মাছটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মাছটি তীরের দিকে কম পানির দিকে উঠে আসে। তখন মাছ শিকারে থাকা ওই চারজন জেলে দৌঁড়ে গিয়ে মইজাল দিয়ে মাছটিকে ধরে বেঁধে ফেলে।
.png)
স্থানীয় মৌলভীচর বাজারে নেয়া হলে মাছটি ৪৩ হাজার টাকা বিক্রি হয়। পরে মাছটি কেটে ৪৩টি ভাগ করা হয়। প্রতিটি ভাগ ১ হাজার টাকা বিক্রি করা হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!