ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিষধর সাপের কামড়ে ক্ষতস্থানে ফোস্কা পড়ে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৯
বিষধর সাপের কামড়ে ক্ষতস্থানে ফোস্কা পড়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে র‍্যালিটি খুলনা জেনারেল হাসপাতাল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেয়।

সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এএসএম আবদুর রাজ্জাক, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান, ডা. উৎপল কুমার চন্দ, ডা. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের পরিবেশের অধিকাংশ সাপ বিষহীন। বিষধর সাপ কামড়ালে বিষদাঁতের দুটি গভীর ক্ষত স্পষ্টভাবে বোঝা যাবে। ক্ষতস্থান থেকে রক্তক্ষরণের পাশাপাশি ফোস্কা পড়ে কালো হয়ে যেতে পারে। বিষের কারণে স্নায়ুতন্ত্র অকার্যকর হয়ে পড়ে। এতে আক্রান্ত ব্যক্তির কথা বলতে ও ঢোক গিলতে অসুবিধা হয়।

বক্তারা আরো বলেন, সাপে কামড়ালে আক্রন্ত ব্যক্তিকে বেশি নড়াচড়া করানো যাবে না। ওঝা না ডেকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে। সাপের উপদ্রপ ঠেকাতে ঘরে কার্বলিক এসিড রাখতে হবে।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!