ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বলিউডে অভিষেক সানি পুত্র করনের, মুক্তি পেল ট্রেলার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০১, ৬ সেপ্টেম্বর ২০১৯
বলিউডে অভিষেক সানি পুত্র করনের, মুক্তি পেল ট্রেলার
ছবি: সংগৃহীত

বলিউডে অভিষেক হয়েছে সানি দেওলের ছেলে করন দেওলের। ‘পল পল দিল কে পাস’ শিরোনামের ছবি দিয়েই এন্ট্রি হলো তার। আর ছবিতে নায়িকা হিসেবে থাকবে নবাগতা সাহের বাম্বা।

ছবিটির টিজার মুক্তি পেয়েছিল আগস্টের ৫ তারিখে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মুক্তি পেল ছবির ট্রেলার। ইতোমধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন ওই ট্রেলার।

দুই তরুণ তরুণী, সহের শেট্টি এবং করন সেহগাল এক সঙ্গে ট্রেকিং-এ যান। অনেকটা সময় কাটানোর পর অজান্তেই প্রেমে পড়েন দু’জন দু’জনের। কিন্তু তাতেও আসে বাধা। কী বাধা তা অবশ্য ছবি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে। ছবির ট্রেলারে মানালি, লাদাখের দৃশ্যও নজর টানে।

Advertisement

সব কিছু ঠিক থাকলে এই মাসেরই ২০ তারিখ মুক্তি পাবে ওই ছবিটি।

‘পল পল দিল কে পাস’ ছবির ট্রেলার:-

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!