ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের স্পেনের কোচ হলেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১৯ নভেম্বর ২০১৯
ফের স্পেনের কোচ হলেন এনরিকে
ফাইল ফটো

স্পেন জাতীয় দলের কোচ হিসেবে প্রত্যাবর্তন করেছেন লুইস এনরিকে। পাঁচ মাস আগেই তিনি পদটি থেকে সরে দাঁড়িয়েছিলেন।

এনরিকের ৯ বছরের মেয়ে জানার ক্যান্সারের কারণে গত জুনে স্পেন জাতীয় দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাবেক বার্সা কোচ এনরিকে। আগস্টে অবশ্য তার মেয়ে মারা যায়।

সেই শোক কাটিয়ে আবারো দেশটির জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এনরিকে। আর তার আগমনে চাকরি হারালেন তার জায়গায় দায়িত্ব নেয়া রবার্তো মোরেনো। এনরিকের আগের মেয়াদে তার সহকারী হিসেবে ছিলেন মোরেনো।

Advertisement

যদিও মোরেনোর সঙ্গে স্পেনের চুক্তি ছিলো ২০২০ সালের গ্রীস্ম মৌসুম পর্যন্ত, যখন স্পেন ইউরোতে লড়বে। কিন্তু সেটা আর হচ্ছে না। এনরিকে ফেরাই এখনই বিদায় নিতে হচ্ছে মোরেনোকে।

ছবি: সংগৃহীত

এমন সিদ্ধান্তে রীতিমতো স্তব্ধ মোরেনো। যদিও তিনি দলের দায়িত্ব নেয়ার সময় বলেছিলেন, এনরিকে যখনই ফিরবেন, হাসিমুখে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। তবে তিনি আশা করেছিলেন, এনরিকে ফিরলেও তিনি কোচিং স্টাফের সঙ্গেই থাকবেন।

কিন্তু সেটা হলো না। সোমবার রোমানিয়ার বিপক্ষে স্পেনের ৫-০ গোলে জয়ের দিন অশ্রুসিক্ত নয়নে ওয়ান্ডা মেট্রোপলিতানো ছেড়ে চলে যান মোরেনো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও তিনি হাজির হননি।

এখন থেকে আবারো স্পেন জাতীয় দলের দায়িত্ব পালন করবেন এনরিকে। বার্সেলোনা সাবেক এই কোচের অধীনে দুটি লা লিগা ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!