ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফের মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৫ মার্চ ২০২০
ফের মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিকে ফের তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরাকের সামরিক অবস্থানে মার্কিন সেনাদের বিমান হামলার কারণে তাকে তলব করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবি এবং ইরাকি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করে মার্কিন জঙ্গি বিমানগুলো। এসব হামলায় ইরাকের বহু সেনা হতাহতের ঘটনা ঘটেছে।

এ নিয়ে গত দু’দিনে মার্কিন রাষ্ট্রদূতকে দু’বার তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে শুক্রবার ইরাকি সেনা অবস্থানে মার্কিন সেনাদের হামলার পর তাকে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে একবার তলব করা হয়েছিল।

Advertisement

ইরাক সরকার বলেছে, দেশটির সেনা অবস্থানে মার্কিন বাহিনীর বর্বরোচিত হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে বাগদাদ।

সূত্র- পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!