ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা রিমান্ডে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১ অক্টোবর ২০২৬
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা রিমান্ডে
সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন পাঁচ দিনের রিমান্ড চেয়ে তদন্ত কর্মকর্তার করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এদিন ওবায়দুর রহমানকে আদালতে হাজির করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, মরিয়ম আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে—বিষয়টি তদন্ত করে দেখতে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের পাশাপাশি তাঁর জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছিল।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!