ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঠালিয়ায় নিখোঁজের দুইদিন পরে জেলের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১ অক্টোবর ২০২৬
কাঠালিয়ায় নিখোঁজের দুইদিন পরে জেলের মরদেহ উদ্ধার
ছেলে আব্দুল ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুইদিন পর উত্তর হওয়া জেলে আব্দুল মান্নান হাওলাদার


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান মন্নান হাওলাদার। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান। পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে নদীতে পড়ে ডুবে যেতে দেখেন। পরে স্থানীয় জেলেরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে নদীতে অভিযান চালানো হয়।  বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার রাত ২টার দিকে নদী থেকে মন্নান হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে।

 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!