[ খবর ]
ফরিদপুর নতুন ১২ জনের করোনা পজিটিভ
প্রতীকী ছবি
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে। রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে।
নতুন ১২ আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। এদের মধ্যে ফরিদপুর সদরে ৩, বোয়ালমারীতে ৩, আলফাডাঙ্গায় ৩ জন, চরভদ্রাসনে ২ এবং ভাঙ্গায় ১ জন করোনায় রয়েছেন।
ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফরিদপুর জেলার ১২, গোপালগঞ্জের ৮, রাজবাড়ীর ১ জন এবং মাদারীপুরের ১ জনের নমুনার ফলাফল পজিটিভ পাওয়া গেছে।
ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামান বলেন, নতুন আক্রান্ত ১২ জনের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। শনাক্তদের বাড়িতে রেখে কিংবা শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!