[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে তুষার ধসে ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩০ জন।
মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান নাথিয়া গালির কুন্দ্লা গ্রামে এই তুষার ধষের ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানায়, তুষার ধসের ঘটনায় হতাহতরা একটি ভ্যানে করে পাহারের পাশ দিয়ে যাচ্ছিলো। এমন সময় পাহার থেকে ধসে পড়া তুষারে তারা চাপা পড়েন।
.png)
তুষার ধসে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও সেনাবাহিনী।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!