[ দেশজুড়ে ]
পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী হাসপাতালে
ছবি : সংগৃহীত
পাউরুটি খেয়ে ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার সকাল ১১টার দিকে বরগুনা পৌরসভার শামছুল হক শিশু সদন হিফজুল কোরআন ও নূরানি ক্যাডেট মাদরাসায় এই ঘটনা ঘটে।
ওই মাদরাসার শিক্ষক জাকারিয়া জানান, প্রতিদিনের মতো আজও সোনাখালীর আবিদা ব্রেড অ্যান্ড কনফেশনারি থেকে পাউরুটি আনা হয়। যে কয়জন শিক্ষার্থী ওই পাউরুটি খেয়েছে শুধু তারাই অসুস্থ হয়েছে।
তিনি আরো জানান, ওই পাউরুটির প্যাকেটের গায়ে কোনো মেয়াদোত্তীর্ণ তারিখ ছিল না। এতে ধারণা করা হচ্ছে পাউরুটিগুলো কয়েকদিন আগের ছিল।
.png)
তৃতীয় শ্রেণির ছাত্র জুবায়ের, নাজমুল, সিফাত, মোস্তাফিজুর, তরিকুল, সোহেল জানায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পেটে ব্যথা শুরু হয়। এরপর শিক্ষকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন।
বরগুনা জেনারেল হাসাপাতালের চিকিৎসক সিদ্ধার্থ বড়াল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিরাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে।
খবর পেয়ে অভিযুক্ত কনফেশনারিতে বরগুনা থানা পুলিশ অভিযান চালানোর আগেই প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!