ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিউইয়র্কে নৈশ ক্লাবে গোলাগুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ১০:৪১, ২৫ নভেম্বর ২০১৯
নিউইয়র্কে নৈশ ক্লাবে গোলাগুলিতে নিহত ৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নৈশ ক্লাবে গোলাগুলির ঘটনায় চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। খবর- ফক্স নিউজ।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে ব্রুকলিনের কাছের শহর উইকিসভিলের উতিসা অ্যাভিনিউর একটি নৈশ ক্লাবে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুই পুরুষ ও এক নারীকে উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের বরাতে ফক্স নিউজ জানায়, গোলাগুলির খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে চার পুরুষের মরদেহ দেখা যায়। 

ফক্স নিউজ আরো জানায়, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!