[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে হাতুড়ি পেটায় ৩০ ড্রেজার ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের কাছে ভোগাই নদীতে বালু তোলায় ৩০টি ড্রেজারকে হাতুড়ি পেটা করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নালিতাবাড়ীর ইউএনও মো. আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন।
এ ব্যাপারে নালিতাবাড়ীর ইউএনও মো. আরিফুর রহমান বলেন, আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বালু তোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাই সীমান্তর্বতী ৩০০ মিটারের মধ্যে থাকা ২৫টি ও ভোগাই ব্রিজের ৫০০ মিটারের মধ্যে থাকা আরো পাঁচটিসহ ৩০টি বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!