ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘মিউজিক ক্লাব’ বিশেষ পর্ব

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪২, ২৭ আগস্ট ২০১৯
নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘মিউজিক ক্লাব’ বিশেষ পর্ব
ছবি: প্রিয়াংকা গোপ ও ইউসুফ আহমেদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ আয়োজনে গাইবেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ ও ইউসুফ আহমেদ। 

এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের গান গাওয়ার পাশাপাশি তারা নজরুলসঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
 
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আজ রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।

ডেইলি বাংলাদেশ/এনএ

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!