ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৮, ১২ জানুয়ারি ২০২০
দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন

দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন। শনিবার এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাই ওয়েনের বাক্সে ৫৭ শতাংশ ভোট পড়েছে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হান কু-ইউর চেয়ে অনেক বেশি।

সাই ইং ওয়েন চীনবিরোধী নেত্রী হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে বেইজিংয়ের ‘আধিপত্যের’ বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি।

নির্বাচনে জয়লাভের পর বক্তব্যে সাই ইং ওয়েন বলেন, এ দ্বীপটিকে জোর করে ছিনিয়ে আনার চিন্তা থেকে চীনকে সরে আসা উচিত। তিনি আরো বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক জীবনযাত্রা এবং আমাদের জাতিকে কতটা লালন করি তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তাইওয়ান।

এর আগে ২০১৬ সালে তাইওয়ানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!