ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

টাইগাররা ড্র করল আরব আমিরাতের বিপক্ষে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৩, ৬ অক্টোবর ২০২৬
টাইগাররা ড্র করল আরব আমিরাতের বিপক্ষে
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান করে ম্যাচ শেষ করেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ও সাদমান ইসলাম ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে পরবর্তীতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করেছিল আমিরাত।

দ্বিতীয় দিনে অবশ্য স্বাগতিকদের লিড নিতে দেননি বাংলাদেশের বোলাররা। ২২২ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। তাইজুল ইসলাম পান ৩ উইকেট। ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাইম হাসান নেন একটি করে উইকেট।

১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। মুমিনুল ২৪ ও সাদমান ৩২ রান করেন। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। জাকের আলী ১১ রানে অপরাজিত থাকেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!