ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থানায় ঢুকে পুলিশকে মারধর, নারী ভাইস চেয়ারম্যান আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০
থানায় ঢুকে পুলিশকে মারধর, নারী ভাইস চেয়ারম্যান আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃহস্পতিবার দুপুরে থানায় ঢুকে কনস্টেবলকে মারধরের অভিযোগে এক ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

আটক ফাতেমা মনির নারায়ণগঞ্জ সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এক আসামিকে ছাড়িয়ে নিতে থানায় ঢোকেন ওই নারী ভাইস চেয়ারম্যান। ওই সময় আসামিকে ছাড়িয়ে নিতে বাধা দেয়ায় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মারধর করেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!