ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে ৮০ কেজি পিরানহা উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ১৬ অক্টোবর ২০১৯
ত্রিশালে ৮০ কেজি পিরানহা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে মৎস্য আড়ত থেকে ৮০ কেজি পিরানহা মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ উদ্দিন। পরে মাছগুলো উপজেলার ধলা সরকারি আশ্রয় কেন্দ্রের নিবাসীদের জন্য পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লাল প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!