[ শিক্ষা ]
ঢাবি উপাচার্যের সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিনী ফাম থি মিন দিয়েপ।
শুক্রবার উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে এ সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিয়েতনামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া তারা উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রদূতকে সংক্ষিপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় ভিয়েতনামের রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!