ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ডা. সারওয়ারকে হত্যাচেষ্টা: আরো একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ১৩ জানুয়ারি ২০২০
ডা. সারওয়ারকে হত্যাচেষ্টা: আরো একজন গ্রেফতার
ডা. সারওয়ার আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় জড়িত আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার (পিবিআিই, ঢাকা মেট্রো নর্থ) রেজাউল মাসুদ বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তি সারওয়ার আলীকে হত্যাচেষ্টায় সরাসরি জড়িত ছিলেন। 

গত ৫ জানুয়ারি রাতে উত্তরা-৭ নম্বরের সেক্টরের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা ডা. সারওয়ার আলীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায়। তবে বাসার লোকজন ও প্রতিবেশীদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পান।

ওই ঘটনায় পুলিশ তার গাড়িচালক হাফিজ ও দারোয়ান হাসানকে গ্রেফতার করে। এরপর উত্তরা-পশ্চিম থানা পুলিশ ওই দু'জনকে দুই দিনের রিমান্ডে নেয়। হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষ হলে গত শুক্রবার তাদের আদালতে হাজির করে ঘটনায় নিজেরা পরিকল্পনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়। 

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!