ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ডাস্টবিনে ফেললেন কুয়েতের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২০
ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ডাস্টবিনে ফেললেন কুয়েতের স্পিকার
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি’কে এবার প্রত্যাখান করলো কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম। শনিবার তিনি আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে ট্রাম্পের কথিত চুক্তির কঠোর সমালোচনা করেন। এছাড়া বৈঠকে সবার সামনে চুক্তির একটি কপি ডাস্টবিনে ফেলে দেন।

কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হল আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে।

এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলে বলেন, মার্কিন পরিকল্পনার আসল জায়গাটি হচ্ছে এই ডাস্টবিন।

Advertisement

উল্লেখ্য,  গত ২৮ জানুয়ারি ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা চুক্তি নামে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফিলিস্তিনের ঐতিহাসিক জেরুজালেম শহরকে ইসরায়েলি ভূখন্ড হিসেবে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!