ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ, চালক হলেন লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৫ জুন ২০২০
ট্রাকচাপায় মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ, চালক হলেন লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তার চালকেরও মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-কালীগঞ্জ সড়কে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক রাব্বী কিশোরগঞ্জ জেলার চরকাটিয়া গ্রামের সোহাগ আলীর ছেলে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, টিএনটি বাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!