ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিয়ার-হুইস্কিসহ মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ২৫ নভেম্বর ২০১৯
টেকনাফে বিয়ার-হুইস্কিসহ মিয়ানমার নাগরিক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একটি বাণিজ্যিক জাহাজ থেকে আন্দামান গোল্ড মদ ও বিয়ারসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। আটকের নাম ছটি (৩৫)। তার পিতার নাম লাডো অকিয়া। সে মাদক কারবারী বলে জানা গেছে। 

সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এম হায়াত ইবনে সিদ্দিক ডেইলি বাংলাদেশেক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে টেকনাফের বিসিজি স্টেশান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ২১০ ক্যান বিয়ার ও ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি আটক করা হয়। ক্যানের মধ্যে ১৩০টি চ্যাং ক্লাসিক ব্রান্ডের বিয়ার রয়েছে। 

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে অভিযান চালিয়ে মাদক কারবারী মিয়ানমারের এ নাগরিককে আটক করা হয়। 

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাহ জিয়া বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছটি  জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে বিয়ার ও হুইস্কি মিয়ানমার থেকে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!