[ খবর ]
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ১০০ ছাড়াল
সিভিল সার্জন কার্যালয়, টাঙ্গাইল
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ালো। নতুন ১৩ জনসহ এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন। সোমবার সকালে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ মে ১১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়েছিলো। সোমবার সকালে সেখান থেকে ১৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের মধ্যে ছয়জন মির্জাপুরের, তিনজন দেলদুয়ারের, একজন করে নাগরপুর, ঘাটাইল, মধুপুর ও বাসাইল উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। আক্রান্তদের বাড়ি লকডাউন করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!