ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ১ম সাকিব

শাহজালাল বিশ্ববিদ্যালয়
শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ২ নভেম্বর ২০১৯
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ১ম সাকিব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিলেট অঞ্চলের ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ১ম স্থান অধিকার করেন ইইই বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং ২য় স্থান অধিকার করেন সিএসই বিভাগের শিক্ষার্থী একেএম ফখরুল হোসেন। 

শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়মে অলিম্পিয়াড জয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

প্রতিযোগীতায় অন্যান্যদের মধ্যে ৩য় স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী আবু হোসেন রাফি, ৪র্থ স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওয়াহিদুজ্জামান অনিক, ৫ম স্থান অধিকার করে গণিত বিভাগের শিক্ষার্থী তাজনিদুর রহমান, ৬ষ্ঠ স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম, ৭ম স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী দীন মোহাম্মাদ, ৮ম স্থান অধিকার করেন সিএসই বিভাগের শিক্ষার্থী প্রীতি মুখার্জী, ৯ম স্থান অধিকার করেন ইইই বিভাগের শিক্ষার্থী মোসলেমা আক্তার এবং ১০ম স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান।

এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে প্রতিযোগীরা গণিতের বিভিন্ন অজানা বিষয় নিয়ে
শিক্ষকদের প্রশ্ন করে।

দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক মো. শাহ নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি কোষাধক্ষ্য ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী।

রহমান ফাউন্ডেশনের সৌজন্যে শাবির গণিত বিভাগ এ অলিম্পিয়াডের আয়োজন করেন।

এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ অলিম্পিয়াডের উদ্ধোধন করেন।  

অনুষ্ঠানের সদস্য সচিব অধ্যাপক মো. শাহ নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী।

এসময় বিভাগটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিযোগীতায় অংশরত প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১০টা হতে পরীক্ষা শুরু হয়। যেটা সকাল ১১টা পর্যন্ত চলে। এর আগে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের রিপোর্টিং শুরু হয়।

এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশেকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ১০জন প্রতিযোগীকে নির্বাচন করা হবে যার মধ্যে কমপক্ষে ২ জন নারী প্রতিযোগী থাকবে। আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত সর্বোচ্চ ৮০ জন প্রতিযোগী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আগামী ১৩ ডিসেম্বর চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!