ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

চোখের নিচের কালো দাগ দূর করার চার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ৩০ আগস্ট ২০১৯
চোখের নিচের কালো দাগ দূর করার চার উপায়
ছবি : সংগৃহীত

ঠিকমতো না ঘুমানো, মদে আসক্তি এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান না করার কারণে চোখের নিচে ডার্ক সার্কল দেখা দিতে পারে। কিন্তু সহজ চারটি ঘরোয়া উপায়ে চোখের কালি দূর করা যেতে পারে।

হারবাল চা: দিনে অন্তত একবার হারবাল চা খেলে বিশ্রি ডার্ক সার্কল দূর হয়ে যাবে। এর সঙ্গে একটু আদা, তুলসী পাতা, কেশর আর মধু মিশিয়ে খেলে আরো ভালো ফল পাবেন।

বিকেলের টিফিন: বিকেলে খিদে পেলে চিপ্‌স বা বিস্কুট খাবেন না। বরং এই সময়ে একটা বাটিতে পিনাট, গুড়, আর একটু নারকেল মিশিয়ে সেটা খান। চোখের কালি আস্তে আস্তে ভেতর থেকে দূর হবে।

দুধ: দুধের মধ্যে ভিটামিন এ ও বি-৬ থাকে। এই ভিটামিনগুলি ত্বকে নতুন কোষ তৈরি করে। ভিটামিন বি-৬ ত্বকের কালো ছোপ দূর করে। তাই দুধের সঙ্গে একটু ময়দা মিশিয়ে সেই মিশ্রণ মুখে মাখুন। পুরো শুকিয়ে কাঠ হওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলুন।

স্ট্রেস: রোজকার কাজের চাপ কিংবা সংসারের চাপ একটা মাত্রা ছাড়ালে মানসিক অসুখের আকার নিতে পারে। তাই দিনশেষে ভালো থাকার চেষ্টা করবেন। প্রয়োজনে স্ট্রেস ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

ডেইলি বাংলাদেশ/এনকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!