[ রাজধানী ]
বাথরুমের হ্যাঙ্গারে ঝুলছিলো কিশোরী গৃহকর্মীর মরদেহ
হ্যাঙ্গারে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ
রাজধানী শান্তিনগর চামেলীবাগের একটি বাসার বাথরুমের কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে রুজিনা (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ১৪ চামেলীবাগের ৩বি ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ। ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবু বক্কর সিদ্দিক।
ওসি বলেন, ওই ফ্ল্যাটের বাথ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে গৃহকর্মী। পরে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন, এটি আত্মহত্যা না হত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট এলেই জানা যাবে।
গৃহকর্মীর রুজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহয়ের কোতোয়ালি থানার কাউনিয়া গ্রামে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!