ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চাকরি ছেড়ে মাকে নিয়ে বিশ্বভ্রমণে ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ২৬ অক্টোবর ২০১৯
চাকরি ছেড়ে মাকে নিয়ে বিশ্বভ্রমণে ছেলে
ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যের মহিশুরের বাসিন্দা ডি কৃষ্ণ কুমার মায়ের প্রতি ভালোবাসার অদ্ভুত নজির দেখিয়েছেন। ওই ৩৯ বছর বয়সী ছেলে চাকরি-বাকরি ছেড়ে মাকে নিয়ে বের হয়েছেন বিশ্বভ্রমণে।

সংসার সামলাতে গিয়ে একদণ্ড দম ফেলার সুযোগ পাননি ৭০ বছর বয়সী মা চূড়ারত্না। যাওয়া হয়নি বাইরে কোথাও। ডি কৃষ্ণ কুমারও চাকরির ফাঁকে ছুটি নিয়ে মাকে নিয়ে বাইরে কোথাও যাননি। তাই এবার মায়ের ছোট আবদারে ভারতবর্ষসহ নানা দেশ ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন ডি কৃষ্ণ কুমার।

যেই ভাবা সেই কাজ। ছেড়ে দিয়েছেন চাকরি। বর্তমানে ২০ বছর আগে বাবার উপহার দেয়া স্কুটারে মাকে চড়িয়ে দেশ-বিদেশের বিখ্যাত এলাকাগুলো ঘুরে বেড়াচ্ছেন ডি কৃষ্ণ কুমার।

জানা যায়, কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন ডি কৃষ্ণ। বছর খানেক আগে তার বাবা মারা যান। এরপর থেকে মহিশুরের বাড়িতে একাই থাকেন তার মা। সম্প্রতি মা তার ছেলের কাছে হাম্পি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মায়ের এই ইচ্ছার কথার শুনে, মনে মনে কষ্টও পেয়েছিলেন কৃষ্ণ। ভেবেছিলেন, বাড়ির কাছের এত বিখ্যাত জায়গাটিও দেখা হয়নি ৭০ বছর বয়সী মায়ের! এরপরই নিজের কাজ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ঠিক করেন ভারতের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবেন মাকে।

এদিকে বাবার দেয়া সেই স্কুটারে মাকে বসিয়ে গত সাত মাসে তিনি পাড়ি দিয়েছেন প্রায় ৪৮ হাজার ১০০ কিলোমিটার পথ। শুধু ভারতের বিভিন্ন স্থান নয়, মাকে ঘুরে দেখিয়েছেন নেপাল ও ভুটানের বিভিন্ন দর্শনীয় স্থান।

মাকে নিয়ে কৃষ্ণের এই দেশ ভ্রমণের নাম দিয়েছেন ‘মাতৃ সেবা সংকল্প যাত্রা’। কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, আসাম, মেঘালয় এই সব জায়গায় তিনি মাকে ঘুরিয়েছেন। আর বাবার দেয়া এই স্কুটারে যেতে যেতে তার মনে হয়, বাবাও যেন তাদের সঙ্গেই আছেন।

ডি কৃষ্ণ কুমারের এই ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে হয়েছে ভাইরাল। তার এই মাতৃভক্তির প্রশংসা করে একটি মহিন্দ্রা ‘কেইউভি ১০০ এনএক্সটি’ গাড়ি উপহার দেয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা। ‌‌‌ সূত্র- আজকাল

ডেইলি-বাংলাদেশ/জেডআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!