ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে জ্বর-সর্দিতে আরো চারজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ৮ জুন ২০২০
চাঁদপুরে জ্বর-সর্দিতে আরো চারজনের মৃত্যু
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আরো চারজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে তারা মারা যান বলে নিশ্চিত করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা দাফন কমিটি স্বাস্থবিধি মেনে মৃতদের দাফন করেছে।

৪ নম্বর কালচোঁ দ. ইউপির চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান,  চাঁদপুর গ্রামের কাজী বাড়ির ৬৫ বছরের এক বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশি নিয়ে রোববার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়। রাত সাড়ে ১২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১১ নম্বর পশ্চিম হাটিলা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, কাঁঠালি গ্রামের এক ব্যক্তি রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান। সোমবার সকালে স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফন করা হয়েছে।

১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, ডাটরা শিবপুর সর্দার বাড়ির একজনের জ্বর ও কাশি ছিল। সোমবার সকালে তার মরদেহ দাফন করা হয়েছে।

হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার জানান, খাঁন মো. বেপারী বাড়িতে একজন সকাল ৭টায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। বাদ জোহর স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহম্মদ চিশতি বলেন, হাজীগঞ্জে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। আরেকজন চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন। তার নমুনা সেখানে সংগ্রহ করা হবে। আমরা হাজীগঞ্জে তিনজনের নমুনা সংগ্রহ করেছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!