[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল ৯ দোকান
ফাইল ছবি
চট্টগ্রামের সদরঘাটে সিগারেটের আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রোববার রাতে ওই থানার পূর্ব মাদারবাড়ি বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় তাদের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, রাত সাড়ে তিনটায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি গাড়ি পাঠানো হয়। দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জ্বলন্ত সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!