ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জ্বর-সর্দিতে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১ জুন ২০২০
চট্টগ্রামে জ্বর-সর্দিতে দুইজনের মৃত্যু
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

চট্টগ্রামে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তাদের মৃত্যু হয়। একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অন্যজন নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, ৬০ বছর বয়সী এক নারী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডা. আব্দুর রব আরো জানান, নগরীর বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের ৬০ বছর বয়সী এক হোমি চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে বাকলিয়ার নিজ বাসায় মারা গেছেন। তিনি সপ্তাহখানেক আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন। শনিবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!