ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুমন্ত ভাইকে চিরঘুমে পাঠিয়ে দিলেন আরেক ভাই

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ২৩ অক্টোবর ২০১৯
ঘুমন্ত ভাইকে চিরঘুমে পাঠিয়ে দিলেন আরেক ভাই
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শত্রুতার জেরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত এক ভাইকে চিরঘুমে পাঠিয়ে দিলেন আরেক ভাই।

নিহতের নাম হাবিবুর রহমান। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ আরো দুজন।

বুধবার ভোরে উপজেলার করগাঁও ইউপির উত্তরভাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাট্টা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন সরকার বলেন, উত্তরভাট্টা গ্রামের আলামিনের সঙ্গে চাচাতো ভাই হাবিবুর রহমানের পারিবারিক বিরোধ ছিল। বুধবার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত হাবিবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করে আলামিনসহ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হামলায় আহত হয়েছেন হাবিবুর রহমানের স্ত্রী শারমিন আক্তার। এ সময় চিৎকার শুনে এগিয়ে গিলে অস্ত্রের কোপে জুনায়েদ নামে এক ব্যক্তি আহত হন। শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিবুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!