[ বিনোদন ]
গোল্ডেন গ্লোবের মঞ্চে চুম্বন নিক-প্রিয়াঙ্কার
নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ গায়ক নিক জোনাস। দু’জনেই নিজের জায়গা থেকে সফল। আর এ কারণেই যেকোনো অনুষ্ঠানেই হাজির হন তারা। ঠিক যেমনটা হলো গোল্ডেন গ্লোবের মত পুরস্কার অনুষ্ঠানেও।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হননি তারা, কিন্তু সেই অনুষ্ঠানে তারা উপস্থিত হতেই হয়ে যান আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন গোলাপি রঙের গাউন আর গলায় ছিল হিরের নেকলেস। নিকের পরনে কালো ব্লেজার ও ট্রাউজার্স।
অনুষ্ঠানের মঞ্চে ক্যামেরা ঘিরে ধরে তাদের। ক্যামেরার সামনে প্রিয়াঙ্কাকে চুম্বন দিতে ঠোঁট এগিয়ে আনেন নিক। তা দেখে হেসে ফেলেন বলিউডের ‘দেশি গার্ল’।
.png)
সেখানে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করেন তারা। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপরই ভাইরাল হাই প্রোফাইল দম্পতির চুম্বনের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চুম্বনের জেরে নিকের ঠোঁটে লেগে যায় লিপস্টিক। সেই লিপস্টিক নিজেই মুছে দেন প্রিয়াঙ্কা।
নিক প্রিয়াঙ্কার চুম্বনের সেই ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!