ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে রিসোর্টে দেহ ব্যবসা, ১১ তরুণ-তরুণী আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২৯ মে ২০২০
গাজীপুরে রিসোর্টে দেহ ব্যবসা, ১১ তরুণ-তরুণী আটক
রিসোর্ট থেকে আটক ১১ তরুণ-তরুণী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেখানে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সেখানে গাজীপুরের একটি রিসোর্টে চলছে রমরমা দেহ ব্যবসা।

শুক্রবার দুপুরে জয়দেবপুরের পুষ্পদাম রিসোর্টের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তিন দালাল ও আট তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম।

Advertisement

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই রিসোর্টে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!