[ দেশজুড়ে ]
গাছ কাটাকে কেন্দ্র করে ভাবিকে হত্যা করলেন ননদ
প্রতীকী ছবি
শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে ননদের হামলায় ভাবি নাছিমা বেগম নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার নামা ছিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ননদ নূরজাহান বেগম ও দুলালীকে আটক করেছেন।
নিহত নাছিমা ওই এলাকার বুলবুলের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নামা ছিটপাড়া এলাকার জিন্নাত আলীর পালিত ছেলে বুলবুল ও তার তিন মেয়ের মধ্যে গাছ কাটা নিয়ে বুধবার রাত সাড়ে ১০টার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিন বোন ও তাদের সন্তান ভাবি নাছিমার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন।
.png)
পরে স্থানীয়রা আহতবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। এ সময় ময়মনসিংহ নেয়ার পথে নাছিমার মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর রাতেই দুই ননদকে আটক করেছে। এখনো মামলা হয়নি তবে প্রকৃত ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!