শনিবার রাতে চট্টগ্রামের সদরঘাট থানার মাঝিরঘাটে এ ঘটনা ঘটে। পুলিশের তৎপরতায় খুশি ওই প্রসূতির পরিবার।
সদরঘাট থানার এএসআই গৌতম চৌধুরী বলেন, রাতে মোবাইল ডিউটি করছিলাম। থানা থেকে খবর পেয়ে মাঝিরঘাটের উদয়ন গলির ওই প্রসূতিকে কাছের আন্দরকিল্লার জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে পৌঁছে দেই।
.png)
এএসআই গৌতম আরো বলেন, আমরা সারারাত হাসপাতালেই ছিলাম। চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।